স্তব্ধ শহর, তপ্ত ধুলোর ঘ্রাণে মাখা শেষ রাত,
হঠাৎ আকাশ ভাঙলো ঘুমে— বাড়িয়ে দিলো হাত।
রুক্ষ খরায় পুড়ছিল যে চাতক পাখির মন,
অঝোর ধারায় ভিজলো আজ অকাল এ বর্ষণ।
জানলার গ্রাস ছুঁয়ে নামে শীতল জলকণা,
পুরানো স্মৃতি ভিড় জমায়— হিসেব নেই গোনা।
বাতাসে আজ বকুল বনের সজল ব্যাকুলতা,
ভিজে ঘাসে মুখ লুকিয়ে বলছে মাটির কথা।
চৈত্রের এই অবাধ্য জল, বুকের গভীরে নামে,
ক্লান্ত দিনের যতো বিবাদ এক নিমেষেই থামে।
ছাদের কার্নিশ বেয়ে ঝরে রূপালী শব্দের মালা,
মুছিয়ে দিয়ে যায় যত ছিল তপ্ত দিনের জ্বালা।
মাটির সোঁধা গন্ধে ভাসে হাজার দিনের টান,
চৈত্রের এই বৃষ্টি রাতে— জুড়িয়ে গেল প্রাণ।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
The Rain of a Chaitra Night
At the end of a scorched day, amidst the scent of parched dust,
The sky suddenly wakes from its slumber—reaching out its hand.
The heart of the thirsty bird, burning in the dry heat,
Is drenched today by this sudden, torrential downpour.
Droplets of cool water touch the window panes,
Old memories crowd the mind—uncounted and endless.
The damp restlessness of the Bakul groves floats in the breeze,
Hiding its face in the wet grass, the earth speaks its heart.
This restless rain of Chaitra descends deep into the soul,
Quenching all the conflicts of a long, weary day.
Silver melodies of sound drip from the edges of the roof,
Washing away the sting of the burning sun.
The heavy scent of moist earth stirs a thousand-day longing,
In this rain-soaked Chaitra night—the soul finally finds its peace.
RAN © mdrazib-04/2026



